সাংবাদিক আসলামের মৃত্যুতে আইজিপির শোক

সাংবাদিক আসলামের মৃত্যুতে আইজিপির শোক

 প্রকাশিত: ১১:০৭ এএম, ০৮ মে ২০২০

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার সাংবাদিক আসলাম রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

শুক্রবার সকালে এক শোকবার্তায় আইজিপি বলেন, আসলাম ছিলেন নিষ্ঠাবান সা়ংবাদিক, অত্যন্ত বিনয়ী ও অমায়িক একজন মানুষ। ক্রাইম রিপোর্টার হিসেবে সমাজের অন্যায় ও অসত্যের বিরুদ্ধে কলম ধরার ক্ষেত্রে তিনি ছিলেন এক আপোষহীন যোদ্ধা। তার সঙ্গে বাংলাদেশ পুলিশের ছিল সৌহার্দ্যপূর্ণ পারস্পরিক পেশাগত সুসম্পর্ক। তার অকাল মৃত্যুতে আমরা এক আপনজনকে হারালাম।

বিজ্ঞাপন

আইজিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

বৃহস্পতিবার (৭ মে) রাতে করোনার উপসর্গ নিয়ে সাংবাদিক আসলামের মৃত্যু হয়। গত ২৮ এপ্রিল থেকে তিনি অসুস্থ ছিলেন। বেশ কয়েকবার শ্বাসকষ্ট অনুভূত হলে তিনি তার করোনা টেস্ট করান। তবে তার করোনা নেগেটিভ আসে।

মন্তব্যসমূহ