শ্রীনগরে বিক্ষোভের সময় ভারতীয় পুলিশের একটি সাঁজোয়া গাড়িতে লাফিয়ে উঠে পাথর নিক্ষেপ করছেন মাস্ক পরিহত কাশ্মীরি এক তরুণ (দার ইয়াসিন/এপি)

পুলিৎজার জয় 

 প্রকাশিত: ০৬:০০ পিএম, ০৫ মে ২০২০


অধিকৃত কাশ্মীরে গত বছরের আগস্টে নজিরবিহীন অভিযান শুরু করে ভারতীয় নিরাপত্তাবাহিনী। স্বায়ত্ত্বশাসনের অধিকার কেড়ে নেয়ার প্রতিবাদে উত্তাল কাশ্মীরে শুরু হয় ধরপাকড়। জারি হয় কারফিউ। বন্ধ করে দেয়া হয় মোবাইল ফোন নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা। অবরুদ্ধ কাশ্মীরের বাসিন্দাদের ওপর ভারতীয় নিরাপত্তাবাহিনীর দমন-পীড়ন আর রক্তাক্ত অভিযান বিশ্বের সামনে তুলে ধরা কঠিন হয়ে পড়ে।
থমকে যাওয়া কাশ্মীরিদের দৈনিন্দিন জীবনের নির্মম চিত্র ক্যামেরার লেন্সে তুলে আনেন মার্কিন সংবাদমাধ্যম এসোসিয়েট প্রেসের (এপি) তিন আলোকচিত্রী দার ইয়াসিন, মুখতার খান এবং চান্নি আনন্দ। কাশ্মীরি বন্দিদশার সেই ছবি তুলে এবার এই তিন আলোকচিত্রী ফিচার ফটোগ্রাফি বিভাগে সাংবাদিকতার নোবেলখ্যাত পুলিৎজার পুরস্কার-২০২০ এ ভূষিত হয়েছেন।

নিজেদের ওয়েবসাইটে পুলিৎজার কর্তৃপক্ষ বলছে, হিমালয় অঞ্চলের বিতর্কিত ভূখণ্ডে মানুষের জীবনের নির্মম চিত্র তুলে ধরায় কাশ্মীরি আলোকচিত্রীদের পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।
বিজ্ঞাপন
kashmir-1
কাশ্মীরি ছয় বছর বয়সী শিশু মুনিফা নাজির ভারতীয় সেনাবাহিনীর ছোড়া মারবেলের আঘাতে ডানপাশের চোখ হারিয়েছে ২০১৯ সালের ২১ আগস্ট (মুখতার খান/এপি)
বিজ্ঞাপন
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সাংবাদিকতা, সাহিত্য এবং সঙ্গীতের সর্বোচ্চ এই পুরস্কার এবার অনলাইনে ঘোষণা দেয়া হয়েছে সোমবার। পুলিৎজার বোর্ড প্রশাসক ডানা ক্যানেডি নিউইয়র্কে নিজের বসবাসের ঘরে থেকে ইউটিউবে পুরস্কার ঘোষণার দৃশ্য লাইভ সম্প্রচার করেন।
দুর্দান্ত এবং গুরুত্বপূর্ণ
বিজ্ঞাপন
সড়কে সড়কে অবরোধ উপেক্ষা করে, অনেক সময় অপরিচিত লোকজনের বাড়িতে আশ্রয় নিয়ে, সবজির ব্যাগে ক্যামেরা লুকিয়ে এই তিন আলোকচিত্রী বিক্ষোভ, পুলিশ ও প্যারামিলিটারির অভিযান ও মানুষের দৈনন্দিন জীবনের ছবি তোলেন। 

পরে তারা সেখান থেকে স্থানীয় বিমানবন্দরে গিয়ে ভ্রমণকারীদেরকে ছবির ফাইল নিয়ে দিল্লিতে অবস্থিত এপির কার্যালয়ে পৌঁছে দেয়ার অনুরোধ করতেন। সোমবার এক ই-মেইল বার্তায় ইয়াসিন বলেন, এটা ছিল ইঁদুর-বিড়ালের লুকোচুরি খেলার মতো। তারপরও এসব বিষয় আমাদেরকে কখনও নীরব না হতে প্রতিশ্রুতিবদ্ধ করে তুলতো।
পুলিৎজার জয়ী এই তিন সাংবাদিক কাশ্মীরের বাসিন্দা। রাজধানী শ্রীনগরের বাসিন্দা ইয়াসিন এবং খান, জম্মু জেলার বাসিন্দা আনন্দ।
kashmir-1
জম্মু থেকে ৩৫ কিলোমিটার পশ্চিমে ভারত-পাকিস্তান সীমান্তের কাছে নজরদারি চালাচ্ছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য (চান্নি আনন্দ/এপি)
আনন্দ বলেন, এই পুরস্কার পাওয়ায় তিনি বাকরুদ্ধ। আমি হতবাক হয়েছি। এটা বিশ্বাস করতে পারছিলাম না।
এপির প্রেসিডেন্ট ও সিইও গ্যারি প্রুইত বলেন, তাদের কাজ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুর্দান্ত। কাশ্মীরে থাকা আমাদের টিমকে ধন্যবাদ। তাদের মাধ্যমে ওই অঞ্চলের দীর্ঘদিনের স্বাধীনতা সংগ্রামের নাটকীয় পরিস্থিতি সম্পর্কে বিশ্ব জানতে পেরেছে।
মুসলিম অধ্যুষিত বিতর্কিত এই অঞ্চল নিয়ে প্রতিবেশি দুই দেশ ভারত-পাকিস্তানের মাঝে কয়েক দশক ধরে বিবাদ চলছে। পারমাণবিক অস্ত্রধারী এই দুই দেশ প্রতিনিয়ত কাশ্মীরকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে।
গত বছরের আগস্টে এই অঞ্চলে চরম উত্তেজনা দেখা দেয়। ওই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন দেশটির কট্টর হিন্দুত্ববাদী সরকার কাশ্মীরের স্বায়ত্বশাসন সংক্রান্ত সংবিধানের বিশেষ অনুচ্ছেদ বাতিল করে। সংবিধানে পরিবর্তন এনে জম্মু এবং কাশ্মীরকে পৃথক দুটি ফেডারেল ভূখণ্ডে পরিণত করা হয়।

মন্তব্যসমূহ