- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
আজ যেসব অঞ্চলে হতে পারে ঝড়
প্রকাশিত: ১২:৫৪ পিএম, ১০ মে ২০২০
ফাইল ছবিদেশে অনেক দিন ধরে ঝড়-বৃষ্টি বয়ে যাচ্ছে। এবার ঝড়-বৃষ্টির পাশাপাশি তাপপ্রবাহও শুরু হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার (১০ মে) পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়-বৃষ্টি বয়ে যেতে পারে। পাশাপাশি সাতটি অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত ও বিস্তার লাভ করতে পারে।
আজ সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর বলেছে, নোয়াখালী অঞ্চলসহ রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন